দুলাল মিয়া | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 184 বার পঠিত
আশুগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে তালশহর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগে তালশহর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা প্রার্থীর রাজনৈতিক দর্শন ও কর্মসূচি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নেতা-কর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতেই এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
Posted ৫:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah