দুলাল মিয়া | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 186 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার খরিয়ালা বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন খেজুর গাছ প্রতীকের কান্ডারি মাওলানা জুনায়েদ আল হাবীব।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক রাজনীতি ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি এগিয়ে যেতে চান। তিনি সকলের কাছে খেজুর গাছ প্রতীকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রদানের আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah