সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 337 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভূইয়া, ইউসিসির পরিচালক মোহাম্মদ আলী আশরাফ জমির, পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন,পরিচালক মোহাম্মদ রেজাউল আলম কচি, সমবায়ী লোকমান হোসেন মাষ্টার,পরিদর্শক মো: আক্তার মিয়া প্রমুখ।
সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মোঃ বদরুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah