সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হত্যা মামলার চার আসামি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   216 বার পঠিত

নাসিরনগরে হত্যা মামলার চার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সাবেক ইউপি সদস্য জিতু মিয়া হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল জেলার সরাইল উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ধরমন্ডল গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মো. তাহের মিয়া (৫০) ও নসাই মিয়া (৫৫), একই গ্রামের মো. তাহের মিয়ার ছেলে নাসির মিয়া (২২) এবং মো. রাকিবুল ইসলাম ওরফে রাহিমুল ইসলাম (২৪)। গ্রেফতারের পর তাদের নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিতু মেম্বার বিভিন্ন সময়ে আসামিদের নানা অপকর্মের প্রতিবাদ করায় তারা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে হত্যার ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি রাতে জিতু মিয়া নিজ বাড়ি থেকে ধরমন্ডল বাজারে যাওয়ার পথে অটোস্ট্যান্ডের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে জিম্মি করে অপহরণ করে। পরে আলমগীরের মার্কেটের সামনে নিয়ে তাকে বেদম মারধর করা হয়।

একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জিতু মিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া