সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 126 বার পঠিত
নাসিরনগরে বরশিতে ধরা পড়েছে ৯ কেজি ৭০০ গ্রামের একটি বোয়াল মাছ। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদী থেকে জেলে সুজনের বরশিতে মাছটি ধরা পড়ে। পরে জেলে ৯৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করে।
স্থানীয় সাংবাদিক জানান, আজ ভোরে গোয়ালনগর এলাকার চিকাইদ্দা নদী থেকে জেলে সুজনের বরশিতে ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে।
সকালে সুজন তার মাছটি নাসিরনগর সদরের মাছ বাজারে নিয়ে আসলে বাজারের আড়ৎদার রতন দাস ৯৫০ টাকা কেজি দরে জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah