মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশ কর্তৃক ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল :   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   164 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশ কর্তৃক ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করে।

আজ ২ মার্চ সোমবার ভোর রাত ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকা থেকে এই গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের বরাতে জানা যায় সোমবার ভোর ৪টার দিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর নির্দেশনা ও খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এসময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস (যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পিছন থেকে গাড়িটি ধাওয়া করলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, খাটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে উক্ত থানা কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।

Facebook Comments Box

Posted ১:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া