সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 146 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা (কুটি) এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব মিয়া (২৪) ও শাহিন মিয়া (২০) কে সাজা দেওয়া হয়। অভিযানে ঘটনাস্থলে থাকা তিনটি ড্রেজারের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির বলেন, অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
Posted ৫:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah