মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস বিক্রি, পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   157 বার পঠিত

গাজীপুরে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস বিক্রি, পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস সরবরাহের অভিযোগে এক পরিবেশককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (৪৩)। তিনি দালান বাজারের ‘সুমন ট্রেডার্স’-এর কর্মী এবং বিভিন্ন কোম্পানির এনার্জি ড্রিংকসের স্থানীয় পরিবেশক। সুমন ট্রেডার্সের মালিক ওই এলাকার ফজলুল হকের ছেলে সুমন মিয়া।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুমন ট্রেডার্সের এক ডেলিভারি ম্যান বক্তারপুর ইউনিয়নের আলাউদ্দির টেক বাজারের একটি দোকানে ‘স্পিড’ ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস সরবরাহ করেন। পণ্য গ্রহণের সময় দোকানি দেখতে পান, সরবরাহ করা সব পণ্যের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। পণ্যগুলোর মেয়াদ চলতি বছরের ৯ জানুয়ারি শেষ হয়েছে। অথচ সাধারণত ২৫০ মিলিলিটার ‘স্পিড’ এনার্জি ড্রিংকসের মেয়াদ উৎপাদনের তারিখ থেকে ১২ মাস পর্যন্ত থাকে।

বিষয়টি বুঝতে পেরে দোকানি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে। যাচাই-বাছাইয়ে দুই ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য শনাক্ত করা হয়।

পরে অভিযুক্ত পরিবেশক জসীম উদ্দিনকে মোবাইল কোর্টে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ কবির আর মাসুম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ‘স্পিড’ এনার্জি ড্রিংকস জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া