মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদরাসাছাত্র হত্যা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   92 বার পঠিত

গাজীপুরে মাদরাসাছাত্র হত্যা

গাজীপুরে মাদরাসাছাত্র মাহাবুব ইসলাম রনি (১৩)কে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার হওয়া অভিযুক্ত ছাব্বির আহম্মেদ (১৯)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তুলন্দর গ্রামের আব্দুল বারেকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মাহাবুব ইসলাম রনি জয়দেবপুর থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকার খুরশিদিয়া মারকাজুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানার নাজেরা বিভাগের ছাত্র ছিল। গত ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।

পরদিন ২৮ ফেব্রুয়ারি সকালে স্থানীয় একটি জঙ্গলের ভেতর আগুনে পোড়া অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। লাশের কোমর থেকে মাথা পর্যন্ত অংশ দগ্ধ ছিল। এ ঘটনায় নিহতের দাদা তারা মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর জয়দেবপুর থানা পুলিশের পাশাপাশি পিবিআই গাজীপুর জেলা ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ মার্চ রাতে ভবানীপুর এলাকা থেকে পিবিআইয়ের একটি দল ছাব্বির আহম্মেদকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরে স্বীকারোক্তিতে ছাব্বির জানান, ঘটনার রাতে তিনি নির্জন জঙ্গলে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় রনি তাকে গাঁজা সেবন করতে দেখে ফেললে বিষয়টি লোকজনকে জানিয়ে দেওয়ার কথা বলে। ছাব্বির বারবার অনুরোধ করলেও রনি রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে রনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে পেছন থেকে গলা টিপে ধরে ও ঘাড় মটকে দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশে আগুন ধরিয়ে পালিয়ে যান।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, একটি নিরপরাধ শিশুকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও পেশাদার তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর ছাব্বির আহম্মেদ শুক্রবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া