সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 149 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রেনের পাওয়ারকারের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah