মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে মাটি কাটায় দু’জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন ধ্বংস

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   126 বার পঠিত

অবৈধভাবে মাটি কাটায় দু’জনের কারাদণ্ড, ড্রেজার মেশিন ধ্বংস

আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৭ মার্চ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।

একই সময়ে ওই ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

এছাড়া আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া