মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   134 বার পঠিত

কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের পৃথক দুইটি বিশেষ অভিযানে মোট ১৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে কসবা থানা পুলিশের পরিচালিত অভিযানে শুভ (২৫) ও শরীফ (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রাম থেকে একটি পিকআপসহ ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এরপর বায়েক দক্ষিণপাড়া এলাকায় মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশের ঝোপ থেকে আরও ১২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনায় এসআই ফারুক ও এসআই শাহআলমের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে অংশগ্রহণ করে। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া