মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   125 বার পঠিত

বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির সামনে পাকা সড়কে পরিচালিত হয়।

এ সময় একটি হলুদ ও নীল রঙের পুরাতন জোহার পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) রেখে অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে পুলিশ ছোট-বড় মোট ৩৮৯ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১৯৯ দশমিক ৮৫ লিটার বলে জানা গেছে।

পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে পিকআপ ভ্যান ও উদ্ধারকৃত মদ জব্দ করে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া