মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধ তেল-গ্যাস মজুদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত

শ্রীমঙ্গলে অবৈধ তেল-গ্যাস মজুদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদ করার অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাতগাঁও চৌমুহনার শান্ত এন্টারপ্রাইজ এবং রুস্তমপুরের ন্যাশনাল ট্রেডিংকে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ আকন্দ। এ সময় পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ আকন্দ জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

Posted ১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া