মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   282 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

কসবা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করা হয়েছে। আজ ২৮ মার্চ শনিবার সকালে সুলতানপুর-৬০ বিজিবি’র কাজিয়াতলী ক্যাম্পের জওয়ানরা এসব পণ্য জব্দ করে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীন কসবা উপজেলার কাজিয়াতলী ক্যাম্পের টহলদল সীমান্ত পিলার-২০৩১/এম এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ অভিযানে একটি পিকআপ ভর্তি ভারতীয় উন্নতমানের ১ হাজার ২৬৬টি শাড়ি এবং ৬৩০ কেজি জিরা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।

এছাড়া আটককৃত পিকআপসহ চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টম্‌স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া