মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচারের সময় ৮৮ কেজি সামুদ্রিক বন্যপ্রাণীর অংশ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   198 বার পঠিত

ভারতে পাচারের সময় ৮৮ কেজি সামুদ্রিক বন্যপ্রাণীর অংশ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হাঙ্গর মাছের শুটকি ও বিরল প্রজাতির সী-হর্স জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শংকুচাইল বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল এমন ৮৩ কেজি হাঙ্গর মাছের শুটকি (ড্রাইড সি শার্ক ফিন) এবং ৫ কেজি বিরল প্রজাতির সী-হর্স (ড্রাইড সীহর্স) জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৮:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া