বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ যুবক গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

আখাউড়ায় সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ যুবক গ্রেফতার

আখাউড়ায় রেলওয়ের গুরুত্বপূর্ণ সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ মো. শিপন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ মার্চ সোমবার গভীর রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিপন মিয়াকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করতে গেলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পড়ে গিয়ে আহত হলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত শিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামের বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় শিপনের কাছ থেকে রেলওয়ের সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রেলওয়ের সিগন্যাল ক্যাবল কাটা একটি গুরুতর অপরাধ, যা ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া