মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিং জাল ও কারেন্ট জাল উদ্ধার

নাসিরনগরে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   171 বার পঠিত

নাসিরনগরে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে উপজেলার বাকলঙ্গণ নদীর টেকানগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৩০টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ (রিং জাল) এবং প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, নাসিরনগর থানা পুলিশ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে জব্দ করা জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০” বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে নদীতে পানি কম থাকায় দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে, যা জলজ প্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া