মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া রেলওয়ে স্টেশনে নারী যাত্রীকে ইভটিজিং: যুবকের এক বছরের কারাদণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   127 বার পঠিত

আখাউড়া রেলওয়ে স্টেশনে নারী যাত্রীকে ইভটিজিং: যুবকের এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিং করার দায়ে জনি মিয়া (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।

দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা যায়, ট্রেন থেকে নামার সময় এক নারী যাত্রীকে ইভটিজিং করে জনি মিয়া। পরে ভুক্তভোগী বিষয়টি তার বাবাকে জানালে তিনি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন। স্টেশন সুপারিনটেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্তকে আটক করে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরনবী জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশি সহায়তায় অভিযুক্তকে আটক করা হয় এবং উপজেলা প্রশাসনকে জানানো হলে আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার এসআই সুদর্শন কান্তি দে বলেন, দণ্ডপ্রাপ্ত জনি মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া