শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ আটক ৫ জন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ আটক ৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া এলাকার একটি টিনের ঘর, ছয়ফুল্লাকান্দির মাছিমনগর এলাকার একটি বাড়ির উঠান এবং ফরদাবাদ চড়লনিয়া তিলককান্দি এলাকার একটি ফাঁকা রাস্তা থেকে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের বাহারম বাদশা (২৭), রামকৃষ্ণপুর গ্রামের কামরুল হাসান (২৫), চানপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৩), বাঞ্ছারামপুরের মাছিমনগর গ্রামের বাহাদুর মিয়া (৫০) এবং নাসিরনগর উপজেলার ময়না আক্তার (৩৫)।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া