রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, নবীনগরে উত্তেজনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, নবীনগরে উত্তেজনা

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে নবীনগরের শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ‘মেসার্স লোকমান এন্টারপ্রাইজ’। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম। পরিদর্শনের সময় অনিয়মের প্রমাণ পেয়ে তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার ও তার অনুসারীরা প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে বাঁশ নিয়ে তাড়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে প্রকৌশলী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মরক্ষা করেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন,
“কাজের মান নিয়ে কথা বলতেই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে তাড়া করে। আমি কোনোভাবে দৌড়ে পালিয়ে বাঁচি।”

এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, প্রকৌশলীকে তাড়া করার বিষয়টি তারা জেনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া