সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নে চর মরিচাকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযানে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
আটককৃতদের মধ্যে ১১ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তারিকুল ইসলাম জানান, বালুমহালের ইজারা মেয়াদ শেষ হওয়ার পরও একটি চক্র চুম্বক ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় আইন অনুযায়ী তাদের শাস্তি প্রদান করা হয়েছে। মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah