শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তি ও মুরগির দোকানে র‌্যাবের অভিযান: ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

বস্তি ও মুরগির দোকানে র‌্যাবের অভিযান: ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

গাজীপুরে পৃথক দুই অভিযানে বস্তি ও একটি মুরগির দোকান থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার (২৫ এপ্রিল) র‌্যাব-১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—টঙ্গীর কেরানির টেক এলাকার হারুন শেখ (৫৩) এবং গাজীপুর সদরের সোনা মিয়া (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানির টেক এলাকার একটি বস্তি থেকে হারুন শেখকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মেট্রোপলিটন সদর থানাধীন রশিদ সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকান থেকে সোনা মিয়াকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে অভিযানের সময় শারমিন নামে এক নারী মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. নিয়ামুল হালিম খান বলেন, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া