রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

আখাউড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ ২২ আগস্ট শুক্রবার সকালে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করেন আখাউড়া রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তির লাশ আখাউড়া-চট্টগ্রাম রেলপথের দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া