রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   210 বার পঠিত

আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে। আজ ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ ব্রিজের সামনে থেকে একই স্থানে ফিরে আসে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. নান্নু মিয়া।

বক্তারা বলেন, দুর্যোগ বলে কয়ে আসে না। যেকোনো সময় আসতে পারে। দুর্যোগ প্রশমনে জনগণের সচেতনতা প্রয়োজন। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নিলে আগুণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সভায় জনগণকে সচেতন করার উপর জোর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া