সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 207 বার পঠিত
আখাউড়ার ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন পাশবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিক্সা চালক সাদেক মিয়া (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিক্সাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার গিরিশনগর গ্রামে যাচ্ছিল। যাত্রাপথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
Posted ৫:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah