সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পৌরসভার গাড়িতে আগুন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   158 বার পঠিত

আখাউড়ায় পৌরসভার গাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা এলাকায় একটি পরিত্যক্ত পৌরসভার গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে ছুটে যান। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাফিক রানিং রুম-সংলগ্ন স্থানে পৌরসভার গাড়ির গ্যারেজ রয়েছে। এর পেছনে আরেকটি স্থানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের থাকার ব্যবস্থা ছিল। ওই স্থানেই একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান রাখা ছিল, যেখানে আগুন লাগে।

আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, আগুন লাগা গাড়িটি একটি অকেজো ট্রাক। বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া