সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বছরের প্রথম দিনেই নতুন বই পেল শিক্ষার্থীরা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   212 বার পঠিত

আখাউড়ায় বছরের প্রথম দিনেই নতুন বই পেল শিক্ষার্থীরা

সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিন আজ বৃহস্পতিবার আখাউড়ায় ছাত্রছাত্রীদেরকে নতুন বই দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসের কারণে এবছর অনাড়ম্বরভাবে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭ টি মাদ্রাসায় বিতরণ করা হয়। প্রথম দিন অধিকাংশ ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ১৫ হাজার ১০০টি বই এসেছে। মাধ্যমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৬৭ হাজার ৫০০ বইয়ের চাহিদার মধ্যে ১ লক্ষ ১৬ হাজার বই পাওয়া গেছে। এবতেদায়ী ও দাখিল মাদরাসায় ৫৪ হাজার ৬০০ বইয়ের চাহিদার মধ্যে ৩৫ হাজার ৬০০ বই এসেছে। বাকীগুলো পাওয়া মাত্র বিতরণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া