সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর শনিবার বিকালে শহরের সড়ক বাজারস্থ পৌর মুক্ত মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে শেষ হয়।

এসময় আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া পৌর বিএনপি সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাতি মো. বাহার মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসীন ভূইয়া, পৌর যুবদলের সদস্য আহবায়ক জাবেদ আহমেদ, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক ওসমান খান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, সদস্য সচিব মো. জিকু প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া