রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিএনপির বিজয় মিছিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   188 বার পঠিত

আখাউড়ায় বিএনপির বিজয় মিছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ এর ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের বর্ষপূতি উপলক্ষে আখাউড়ায় বিজয় মিছিল করেছে বিএনপি। কসবা-আখাউড়া আসনের সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে দলের একটি অংশের উদ্যোগে ৫ আগস্ট মঙ্গলবার বিকালে বিজয় মিছিল করা হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের মায়াবী শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে ওই স্থানে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মন্তাজ মিয়া।

এদিকে, আনন্দ মিছিলকে কেন্দ্র করে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ষ্টেশন চত্বরে এসে জড়ো হয়। এক পর্যায়ে বৃষ্টিতে ভিজে বাদ্যযন্ত্রের তালে আনন্দ উচ্ছাসে বিজয় মিছিলে অংশ নেতাকর্মী-সমর্থকরা। এসময় মিছিলকারীদের হাতে ছিল জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ফেস্টুন। দলীয় শ্লোগানের পাশাপাশি সাবেক এমপি মুশফিকুর রহমানের নামে শ্লােগান দেয় মিছিলকারীরা।

বিজয় মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা ইয়ার হোসেন শামীন, শফিকুল আলম তুরান, কাজী শরীফ খাদেম, সোহাগ খান, শাহীন খান, সাবেক ছাত্র নেতা মোবাশ্বের আহসান, মামুন আহমেদ, ফোরকান আহমেদ, সানী ভূইয়া, রিফাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া