বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে

আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট শনিবার আখাউড়া প্রেস ক্লাব, সাংবাদিক কল্যাণ সোসাইটি, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে সকালে পৌরশহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনে মুখে কালো কাপড় বেঁধে ও হাতে ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে সাংবাদিক তুহিন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এবং সাগর-রুনীসহ অতীতের সকল সাংবাদিক হত্যার বিচার দাবী করেন সাংবাদিকেরা।

এ সময় বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল আহমেদ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কাজী মফিকুল ইসলাম (আনন্দ বাজার), মোশাররফ হোসেন কবির (মোহনা টিভি), নাজমুল আহমেদ রনি (দৈনিক সময়ের আলো), সাদ্দাম হোসেন (আর টিভি) ও অমিত হাসান অপু (দৈনিক নবচেতনা)।

বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। আখাউড়ার সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হত্যাকান্ডে জড়িত সকলের সার্বোচ্চ শাস্তি করছি। অতীতের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন তারা। এসময় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানান।

Facebook Comments Box

Posted ১:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(522 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া