সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্টেশনের ‘পকেট গেট’ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহত ব্যক্তির নাম মো. মুন্নাফ (৬৮) বলে জানা গেছে। তাঁর বাড়ি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেশন এলাকার ব্যবসায়ীরা পকেট গেটের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah