সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 176 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপীল করে প্রার্থীতা ফিরে পেলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারী।
আজ ১৭ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে আপীল শুনানি হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে চার নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
এসময় নাসির উদ্দিন হাজারী ও তার আইনজীবি সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মো. রুকনুজ্জামান উপস্থিত ছিলেন। শুনানী শেষে নির্বাচন কমিশন নাসির উদ্দিন হাজারীর মনোনয়ন বৈধ বলে রায় দেন। এর আগে গত ৪ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান নাসির উদ্দিন হাজারীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারী বলেন, আমার মনোনয়ন বৈধ হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
Posted ২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah