সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 151 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের ঘোষণা দিয়েছে।
নিয়োগটি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল প্রযোজ্য হবে, যা মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি অনুযায়ী নির্ধারিত হবে, যেটি আগে ঘটে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah