সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 128 বার পঠিত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমানের পরামর্শক্রমে উপজেলার মোগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৭ জানুয়ারি বুধবার বাদ আছর মোগড়া চৌমুহনি সিএনজি স্ট্যান্ডে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আবুল খায়ের মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, যুবদল নেতা আব্দুল হাকিম ভূইয়া, সাবেক চেয়ারম্যান মো. নান্নু মিয়া, যুবদল নেতা শেখ আমজাদ হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য ও সংগ্রামী রাজনৈতিক জীবনের ওপর স্মৃতিচারণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াস খাদেম, জিয়া সাইবার ফোর্স পৌরশাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা বখলুল ভূইয়া।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah