সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবিতে

গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ-সমাবেশ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ-সমাবেশ

জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্রঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম ও সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ড. মো: জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের দাবিগুলো হলো- আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এ ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো: সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করেন। মিছিলটি রেলওয়ে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলার সামনে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

Posted ৩:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া