শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ দফা জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে এবং বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে

গাজীপুর -৩ আসনে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   223 বার পঠিত

গাজীপুর -৩ আসনে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ‘গ্রাম্য বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

২৪ নভেম্বর সোমবার দিনব্যাপী সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ওক্ত বৈঠকের আয়োজন করেন। সকালে পিরুজালী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে প্রতিটা ওয়ার্ডেই ওই গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, বদিউল আলম বাদল, আহ্বায়ক সদস্য ছামাদ সিকদার, ডি এম আজহারুল ইসলাম, পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাজিম বেপারী, মাসুদুল কবির মোনায়েম, মির্জাপুর বিএনপির রমজান আলী, জেলা ছাত্রদলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বলেন, তারেক রহমান বীরের বেশে দেশে আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনেকে অনেক কথা বলবে, কোন প্রলোবনে আপনারা সাড়া দিবেন না। আশা করছি ধানের শীষ বিজয়ী হবে এবং গাজীপুর-৩ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে গাজীপুর-৩ আসনটি উন্নয়নের রোল মডেল হবে।

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া