রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উঠান বৈঠক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   218 বার পঠিত

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উঠান বৈঠক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “জাতীয় প্রচার কার্যক্রম (বাজেট–২০২৫)” এর অংশ হিসেবে আখাউড়া উপজেলার ৬৬ নং শাহবাজপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ৮ সেপ্টেম্বর সোমবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্ব ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোঃ নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী শাহরিয়া সুলতান, প্রধান শিক্ষক, ৬৬ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিনাত পারভীন, সহকারী শিক্ষক, মাধবী পাল, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক।

সভাপতির বক্তব্যে দীপক চন্দ্র দাস বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে কিশোর-কিশোরীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। অশিক্ষাই অজ্ঞতার মূল। আমাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো খুবই জরুরি। বাল্যবিবাহ, মাদকাসক্তি, চুরি, ডাকাতি, ছিনতাই-এইসব সামাজিক সমস্যার মূল কারণ হল নৈতিক শিক্ষার অভাব। একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে অবশ্যই নৈতিকতা ভিত্তিক শিক্ষার ওপর জোর দিতে হবে।” উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। এতে তিন শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন, যারা সামাজিক সচেতনতামূলক আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জানা যায়-এই ধরনের উঠান বৈঠকের মূল লক্ষ্য হলো-জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সমস্যা রোধ এবং জাতীয় উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া