রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   291 বার পঠিত

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারি তিতাস কমিউটার ট্রেন ২ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির দু’টি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে যায়। যে কারণে আখাউড়া-ঢাকা (৩৩নং আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নং ডাউন) পথে দু’টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ৩৬নং ডাউন তিতাস কমিউটার ট্রেন আখাউড়ায় আসার পর সান্টিং করা হচ্ছিলো। রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া লোকেশেডে দায়িত্বরতরা তাৎক্ষনিকভাবে উদ্ধার কাজ শুরু করে। তবে বিভিন্ন সমস্যায় স্বাভাবিক উদ্ধার কাজ করা যাচ্ছিলো না। শেষ পর্যন্ত ভোর পৌণে ছয়টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

তবে ভোর পাঁচটায় আখাউড়া থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে সাড়ে নয়টায় ছেড়ে আসা ট্রেনের যাত্রাও বাতিল করা হয়। বেলা সোয়া একটায় ট্রেনটি ৩৫ নং তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়ে যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইন ছিলো না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে বেশ সময় লেগে যায়।

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া