শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পুকুরে মিলল বস্তাবন্দি গৃহবধূর মরদেহ, হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

নাসিরনগরে পুকুরে মিলল বস্তাবন্দি গৃহবধূর মরদেহ, হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূ রত্না রাণী দাশকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে তাঁর স্বামী সুশীল দাশকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া (কুড়ের পাড়) এলাকা থেকে সুশীল দাশকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহরলাল দাশের ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে সুশীল দাশের সঙ্গে রত্না রাণী দাশের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল। মামলায় রত্নাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাতে মেয়েকে নিয়ে খাবার খেয়ে ঘুমাতে যান রত্না। পরদিন সকালে তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান সুশীল দাশ। পরে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রত্নার সন্ধান পাননি।

এরপর গত ২১ অক্টোবর দুপুরে সুশীল দাশের বসতবাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রত্নার মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁর হাত রশি ও কাপড় দিয়ে বাঁধা ছিল। মরদেহটি বস্তাবন্দি করে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রত্নার ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন। পরে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে সুশীল দাশকে গ্রেফতার করে। পরে তাঁকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া