শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নূরানী ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   203 বার পঠিত

নূরানী ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর পূর্বপাড়া জামে মসজিদের সংলগ্ন এলাকায় আল মনোয়ারা আধুনিক নূরানী ও হাফিজিয়া মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মাদ্রাসাটির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: বাবুল মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসির সাবেক ডিজিএম মোঃ সিরাজুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নাসির উদ্দিন, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, শাহ রাহাত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দারুস সালাম কাজল, সাংবাদিক এম এ আউয়ালসহ এলাকার বিশিষ্টজনরা।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া