সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 165 বার পঠিত
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও প্রতিহিংসামুক্ত রাজনীতি কিভাবে করতে হয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা শিখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
আজ ১২ জানুয়ারি সোমবার বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সাবেক সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও জালাল উদ্দিন বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, কাইয়ুম সরকার, সজিবুর রহমান এবং সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা।
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah