রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক নিয়ে কান উৎসবে কটাক্ষের শিকার উর্বশী রাউতেলা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

পোশাক নিয়ে কান উৎসবে কটাক্ষের শিকার উর্বশী রাউতেলা

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর ‘কান চলচ্চিত্র উৎসবে’ প্রতিবারই পেখম পেলেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। আবেদনময়ী লুকে রূপের দ্যুতিতে চমক দেখান রেড কার্পেটে। প্রতিবারই আলোচনা হয় তাকে নিয়ে। কখনো সেটা ইতিবাচক কখনও নেতিবাচক। গতকাল মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনেও দেখা গেল উর্বশীকে। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ার স্টাইলের কায়দাও আলাদা। সেইসাথে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানে ছিল মানানসই দুল। অনেকে বলেন ফ্রান্স ফ্যাশনের শহর। সেদেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টার ফল হলো তিক্ত। রেড কার্পেটে হাঁটার সময় অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ। তবে তার এই সাজ মনে ধরেনি অনুরাগীদের।

উর্বশীর এ ছবি সামাজিকমাধ্যমে পোস্ট হতেই আসে একের পর এক সমালোচনা। অনেকে বলছেন-এ যুগে এসেও উল্টোপথে হাঁটলে কী হয়! অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জার সমালোচনা করেন অনেকে। আবার কেউ কেউ তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে বিদ্রুপ করেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘জঘন্য সাজ।’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়া ভালো হবে।’

তবে এবারই প্রথম নয়, এর আগে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে গলায় ‘টিকটিকি’ জড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী।

প্রসঙ্গত : ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটবেন।

২০২৫ সালের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

Facebook Comments Box

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া