রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত দখল ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   318 বার পঠিত

ফুটপাত দখল ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাট অপসারণ এবং বাজার মনিটরিংয়ের কার্যক্রম পরিচালনা করে ৯ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৬ আগস্ট বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।

অভিযানকালে ঢাকা হোটেল ও টেস্টি ট্রিটসহ ৪টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ৫টি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার পৌরসভা আইনে জরিমানা করা হয়। এরমধ্যে পঁচাবাসি খাবার রাখায় ঢাকা হোটেলকে ৩০ হাজার টাকা এবং টেস্টি ট্রিটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় একটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়। কসমেটিক্সের অতিরিক্ত মূল্য লিখে রাখায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসময় ফুটপাত থেকে অবৈধ দোকান অপসারণ করেন ও ফুটপাতে দোকান নিয়ে না বসার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।

পৌর প্রশাসনের সহযোগিতায় আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা গেছে, শহরের সড়ক বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতে অবৈধভাবে দখল করে ক্ষুদ্র দোকানীরা ব্যবসা করে আসছে। এতে বাজারে আগত সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হয়। তাছাড়া রাস্তায় যত্রতত্র মোটর সাইকেলসহ যানবাহন রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে পরিচালনা করেন।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন এবং বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া