সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাঠমিস্ত্রি নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   241 বার পঠিত

বাঞ্ছারামপুরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাঠমিস্ত্রি নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খলিল উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল সরকার কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় নিমতলী বাজার এলাকায় অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী খলিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া