সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 176 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে বাঞ্ছারামপুর সরকারি মডেল এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট দলের টীম লিডার ইমন হাসান।
প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ আবু জাফর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও খোলা কাগজের প্রতিনিধি ফয়সল আহমেদ খান।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের যুব স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ মানবসেবা ও জাতি গঠনে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যা দেশের উন্নয়নে অপরিসীম প্রভাব ফেলে।’
দিনটিতে স্বেচ্ছাসেবীরা সম্মান জানিয়ে বিভিন্ন ক্যাটাগরীতে ৯ জন স্বেচ্ছাসেবীকে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড দেওয়া হয় উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে।
সাংবাদিক ক্যাটাগরীতে খোলা কাগজের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ খানকে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়। এওয়ার্ড প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরীর অন্যরা হলেন ফায়ার সার্ভিসের (বাঞ্ছারামপুর স্টেশন) মোহাম্মদ উল্লাহ,সাজ্জাদ আহমেদ,মো. সোহেল মিয়া, আশিকুর রহমান বাবু, মো. সবুজ, সানোয়ার হোসাইন, মো. ফয়সাল এবং মো. রিয়াদ।
অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah