রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   280 বার পঠিত

বাঞ্ছারামপুরে ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

মৌসুমি শকুনেরা মনোনয়নের জন্য মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, বাঞ্ছারামপুর বিএনপিকে রক্ষা করতে হলে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। অন্যথায়, ধ্বংস হয়ে যাবে বিএনপি। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

২৫ অক্টোবর শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বারের সভাপতিত্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মো. আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, দপ্তর সম্পাদক কামাল, মহিলা দলের সভাপতি মিনোরা বেগম, রুমা বেগম, রুজিনা আক্তার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া