রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ওয়ালী আশরাফের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

বাঞ্ছারামপুরে ওয়ালী আশরাফের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ২৫ বছর ধরে ধানের শীষের পূজারী। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছি। মাঠে-ঘাটে নির্যাতিত হয়েছি, কিন্তু ধানের শীষের পথ ছাড়িনি। আমাদের নেতাকর্মীরাও সবসময় বিএনপির সঙ্গে থেকেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিশিষ্ট আইনজীবী মীর হালিম, পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী, উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ ও সেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া