সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে নদী দখল করে মাছের ঘের, উচ্ছেদ করলো প্রশাসন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   218 বার পঠিত

বাঞ্ছারামপুরে নদী দখল করে মাছের ঘের, উচ্ছেদ করলো প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে নদী দখল করে গড়ে তোলা মাছের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন। আজ ২ নভেম্বর রবিবার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর গ্রামের তিতাস নদীতে অভিযান চালিয়ে সেখানকার অবৈধ ঘের উচ্ছেদ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামের তিতাস নদীতে অভিযান চালায় প্রশাসন। এসময় নদী দখল করে গড়ে তোলা স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা জসিমের অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

Posted ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া