রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে মোঃ ইব্রাহিম ভূইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পৌর এলাকার আমান উল্লাহ ভূইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে গ্রামের বন্ধু মো. নাঈম ও আরেক বন্ধুর সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে যায় ইব্রাহিম। সাঁতার না জানায় এবং নদীতে স্রোতে তলিয়ে যায় ইব্রাহীম। বন্ধুরা তাকে উদ্ধারে ব্যর্থ হলে শিশুর পরিবারের লোকজন, স্থানীয়রা ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হলে বুধবার বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও চাঁদপুরের ডুুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে শিশু ইব্রাহিমকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মেঘনা নদীতে ভেসে উঠে শিশু ইব্রাহিমের লাশ। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ খান বলেন, শিশুর লাশ ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুইদিন পানিতে থাকার শিশুর লাশ পচে ফুলে গেছে। নিহতের বাবা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া